বাংলাদেশ সফর নিয়ে অবশেষে মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ড


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ ১৮৫
বাংলাদেশ সফর নিয়ে অবশেষে মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ড

বাংলাদেশ সফর নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যে অবশেষে মুখ খুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ সফরে ভারতীয় দলের আসা এখন পুরোপুরি ভারত সরকারের অনুমতির ওপর নির্ভর করছে।

এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) প্রতিবেদনে ওই কর্মকর্তা বলেন, বাংলাদেশ সফর নিয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে আলোচনা চলছে। তবে সরকার অনুমতি দেওয়ার পরই সিরিজের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ভারতের। কিন্তু এখন পর্যন্ত দুই দেশের কোনো পক্ষই সিরিজটি নিয়ে আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করেনি। অথচ পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, সিরিজ খেলতে আগামী ২৮ আগস্ট বাংলাদেশে আসার কথা ভারতীয় দলের।

বিসিসিআইয়ের ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক রয়েছে। তবে এখনো সরকারের চূড়ান্ত অনুমতির অপেক্ষায় আছে তারা।

তিনি বলেন, ‘বিসিবির সঙ্গে সম্পর্ক আপাতত ঠিকঠাকই রয়েছে। তবে সরকার থেকে চূড়ান্ত অনুমতির অপেক্ষায় রয়েছি আমরা। এখনো সিরিজের সূচি ঠিক হয়নি। অনুমতি পাওয়া গেলেই দ্রুত সেটি নির্ধারিত হয়ে যাবে।’

এদিকে, বাংলাদেশের সঙ্গে ভারতের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে সাম্প্রতিক সময়ে তৈরি হয়েছে নানা জটিলতা। সর্বশেষ আইপিএল থেকে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেট অঙ্গনে উত্তেজনা তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নেয়নি।

এর মধ্যেই আগামী সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে আফগানিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। গত ১১ আগস্ট প্রকাশিত ওই সূচির পর বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।

তবে বিসিসিআই কর্মকর্তার বক্তব্যে আপাতত স্পষ্ট, বাংলাদেশ সফর বাতিলের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভারতের সরকারের অনুমতির পরই সিরিজের ভবিষ্যৎ নিশ্চিত হবে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০