বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার কেন্দ্রীয় কমিটির বার্ষিক সভা অনুষ্ঠিত


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২৬, ৫:৫৯ অপরাহ্ণ ২৮
বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার কেন্দ্রীয় কমিটির বার্ষিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার কেন্দ্রীয় কমিটির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ঢাকার গুলশানের একটি চায়নিজ রেস্তোরাঁয় সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি, মহাসচিব, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. মঞ্জুর কাদের, পিএসসি। উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুল আলম, পিএসসি। সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি লেফটেন্যান্ট কর্নেল এস এম আইয়ুব আলী, পিএসসি এবং সভা পরিচালনা করেন মহাসচিব আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

সভায় বক্তব্য দেন সিনিয়র যুগ্ম মহাসচিব মো. সালাউদ্দীন, যুগ্ম মহাসচিব মো. খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন জুয়েল, অর্থ সম্পাদক মো. আতিকুল ইসলাম বাবুল, নওগাঁ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. টিপু সুলতান ও মাগুরা জেলা শাখার সভাপতি মো. ওলিয়ার রহমান জিপিসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মো. মঞ্জুর কাদের বলেন, দেশের যেকোনো সংকটময় সময়ে বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে সংগঠনের সদস্যরাও এর মাধ্যমে উপকৃত হতে পারেন। তবে এর আগে সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে।

তিনি বলেন, প্রতিটি বিভাগ, জেলা ও শাখাকে কাউন্সিলের মাধ্যমে সুসংগঠিত করে কেন্দ্রীয় কমিটি নির্বাচনের মাধ্যমে গঠন করতে হবে। দীর্ঘ প্রায় ১৭ বছর সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব না হওয়ায় বর্তমানে নামে-বেনামে বিভিন্ন সংগঠনের নাম শোনা যাচ্ছে। অবসরপ্রাপ্ত সৈনিকদের সংগঠনের পতাকাতলে ঐক্যবদ্ধ করে এটিকে আরও শক্তিশালী করতে হবে।

তিনি আরও বলেন, ‘আমরা দেশপ্রেমিক সৈনিক। আমরা কোনো রাজনৈতিক দল করি না। তবে দেশের মঙ্গলের জন্য যারা কাজ করবেন, আমরা তাদের পাশে থাকব।’

প্রধান উপদেষ্টা বলেন, প্রয়োজন হলে দেশের বিভিন্ন জেলায় গিয়ে প্রাক্তন সৈনিকদের সঙ্গে মতবিনিময় করে সংগঠনকে আরও সুসংগঠিত করা হবে।

সভায় বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার সাংগঠনিক কার্যক্রম জোরদার, জেলা ও বিভাগীয় পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং অবসরপ্রাপ্ত সৈনিকদের এক পতাকাতলে ঐক্যবদ্ধ করার বিষয়ে আলোচনা হয়।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১