গঙ্গাচড়ায় এমপি শাকিলা ফারজানার সঙ্গে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময়


আব্দুল বারী দুলাল, গঙ্গাচড়া (রংপুর) প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ ২২
গঙ্গাচড়ায় এমপি শাকিলা ফারজানার সঙ্গে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময়

রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৮-এর সংসদ সদস্য এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা।

উপজেলা সমবায় কর্মকর্তা আফতাবুজ্জামান চয়নের সঞ্চালনায় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, মডেল মসজিদের ইমাম, স্থানীয় সাংবাদিক এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাঁদের বক্তব্যে জনবল সংকট, নদীভাঙন, নদীশাসন, মাদক নির্মূল, সার সংকট, বিদ্যুৎ সমস্যা এবং রাস্তাঘাট ও সেতু সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তাঁরা এসব সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শাকিলা ফারজানা বলেন, উপজেলার সাধারণ মানুষের সেবা নিশ্চিত ও উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে প্রশাসনের সব দপ্তরের কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, জনবল সংকট, নদীভাঙন রোধ, রাস্তাঘাট সংস্কারসহ সভায় উত্থাপিত জনগুরুত্বপূর্ণ সমস্যাগুলোর দ্রুত, টেকসই ও কার্যকর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পরে উপজেলা চত্বরে প্রধান অতিথি বৃক্ষরোপণ করেন। এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১