রাজনগরে ১৩ বছরের শিশুকে ধ/র্ষ/ণের অভিযোগ


লাখোকন্ঠ ডেস্ক প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২৬, ৮:৫৩ পূর্বাহ্ণ ১১৫
রাজনগরে ১৩ বছরের শিশুকে ধ/র্ষ/ণের অভিযোগ

রাজনগর প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আনিছ মিয়া (৬০)-কে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

অভিযুক্ত আনিছ মিয়া রাজনগর উপজেলার ৩ নম্বর মুন্সিবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের করিমপুর গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী শিশুটির বয়স (১৩)। সে একই গ্রামের বাসিন্দা রুহেল মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৫ আগস্ট ২০২৬) আনুমানিক দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটে। ঘটনার পর বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক বলেন, এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। শিশুটির নিরাপত্তা ও মানসিক সুস্থতার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১