
সোমবার (১৭ আগস্ট) রাত ১০টা ১৫ মিনিটের দিকে মান্দা উপজেলার ঘাটকৈর এলাকায় মিতা কর্মকারের বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে ঘাটকৈর গ্রামের মিতা কর্মকারের বসতবাড়ির দক্ষিণ দুয়ারি শয়নকক্ষের খাটের নিচে থাকা একটি হলুদ প্লাস্টিকের বস্তা থেকে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ৬ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মিতা কর্মকারের স্বামী বীরেন কর্মকার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মিতা ও তাঁর স্বামী দীর্ঘদিন ধরে বাড়িতে গাঁজা সংরক্ষণ করে মাদক ব্যবসা করে আসছিলেন।
এ ঘটনায় মিতা কর্মকার ও বীরেন কর্মকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক বীরেন কর্মকারকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :