
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো শেয়ার করেন জয়া। এতে তাকে আয়নার সামনে বসে হাতে লিপস্টিক নিয়ে ভাবুক ভঙ্গিতে দেখা যায়। ছবির সঙ্গে দেওয়া তার ছোট্ট ক্যাপশনও তৈরি করেছে বাড়তি কৌতূহল—‘এক নায়িকা, তার আয়না ও সেই লিপস্টিক।’
পোস্টটি প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে ভক্তদের নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ জয়ার সৌন্দর্যের প্রশংসা করছেন, আবার কেউ তার রহস্যময় ক্যাপশনের অর্থ নিয়ে আলোচনা করছেন।
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও নান্দনিক ফটোশুটের জন্যও জয়া আহসানের আলাদা পরিচিতি রয়েছে। নতুন ছবিগুলোতেও তার সেই ব্যতিক্রমী উপস্থাপনার ছাপ দেখা গেছে।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :