নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগে বিক্ষোভ


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৬ অপরাহ্ণ ৯৮
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগে বিক্ষোভ

নোয়াখালীকে পৃথক বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ করেছেন ঢাকায় বসবাসরত নোয়াখালীর বাসিন্দারা। প্রায় দেড় ঘণ্টা অবস্থানের পর বিকেল সাড়ে ৫টার দিকে তাঁরা শাহবাগের সড়ক ছেড়ে দেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বিকেল ৩টার দিকে পুরান ঢাকার চকবাজার এলাকা থেকে একটি মিছিল নিয়ে শাহবাগের দিকে রওনা হন আন্দোলনকারীরা। প্রায় ৪৫ মিনিট পর, বিকেল পৌনে ৪টার দিকে তাঁরা শাহবাগ মোড়ে পৌঁছে অবস্থান নেন।

এ সময় ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’সহ বিভিন্ন স্লোগান দেন তাঁরা। ‘চকবাজার স্টাফ সমিতি’ নামে একটি সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

আন্দোলনকারীদের অবস্থানের কারণে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব আশপাশের সড়কেও পড়ে এবং যানজটের সৃষ্টি হয়।

বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে গেলে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল আবার শুরু হয়।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০