ফেনীর ছাগলনাইয়ায় বাস-লরি-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪


মোহাম্মদ ইসমাইল, ফেনী প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৭ অপরাহ্ণ ৯৫
ফেনীর ছাগলনাইয়ায় বাস-লরি-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস, লরি ও কাভার্ডভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৬টা ৫৫ মিনিটের দিকে পুরাতন মুহুরীগঞ্জের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ফাজিলপুর হাইওয়ে থানা-পুলিশ জানায়, চট্টগ্রামমুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যান সরানোর জন্য লরির সহায়তা নেওয়া হচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ইউনিক পরিবহনের একটি বাস কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এতে বাস, লরি ও কাভার্ডভ্যানের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক ও সহকারী এবং বাসের চালক গুরুতর আহত হন। ঘটনাস্থলে দুজন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ উপপরিদর্শক মো. আবু নোমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০