চলে গেলেন নওগাঁ সাংবাদিক সমাজের আইডল আবুবকর সিদ্দিক


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ ৬০
চলে গেলেন নওগাঁ সাংবাদিক সমাজের আইডল আবুবকর সিদ্দিক

নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভির নওগাঁ জেলা প্রতিনিধি আবুবকর সিদ্দিক আর নেই। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর।

আবুবকর সিদ্দিক দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। অসুস্থতা বেড়ে যাওয়ায় তিনি নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি মাই টিভিসহ জাতীয় গণমাধ্যমে নওগাঁ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

সহকর্মীরা জানান, আবুবকর সিদ্দিক ছিলেন সদা হাস্যোজ্জ্বল ও সাদা মনের মানুষ। তাঁর মৃত্যুতে নওগাঁর সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

নওগাঁ জেলা মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০