
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তাদের আটক করে তেজগাঁও থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কলেজের মসজিদে গোপনে বৈঠক করার সময় তাদের আটক করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
ওই কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিদের সঙ্গে জঙ্গি কর্মকাণ্ডের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কর্মকর্তারা কাজ করছেন।
পুলিশ জানিয়েছে, যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
আপনার মতামত লিখুন :