রংপুর বিভাগে গুণী শিক্ষক নির্বাচিত নীলফামারীর ফাতেমা পারভীন


ছাইয়াদুল ইসলাম, নীলফামারী প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ ৩২
রংপুর বিভাগে গুণী শিক্ষক নির্বাচিত নীলফামারীর ফাতেমা পারভীন

রংপুর বিভাগে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা পারভীন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গুণী শিক্ষক নির্বাচন প্রক্রিয়া শেষে তাঁর নাম ঘোষণা করা হয়।

বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে বিভাগীয় পর্যায়ে আরও দুজন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। তাঁরা হলেন দিনাজপুরের বিরল উপজেলার ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ আল মিনা এবং লালমনিরহাট সদর উপজেলার খোচবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পাপিয়া সুলতানা।

প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের উপপরিচালক মো. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিজের অনুভূতি জানিয়ে ফাতেমা পারভীন বলেন, দীর্ঘদিনের অধ্যবসায়, নিষ্ঠা ও শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধের স্বীকৃতি হিসেবে এ অর্জন তাঁকে ভবিষ্যতে আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহিত করবে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০