
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামানের সই করা সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ধাপে চূড়ান্ত মনোনয়ন পেয়ে নিশ্চায়ন করার পরও যারা কলেজে ভর্তি হতে পারেননি, ভর্তি হতে চান না বা অন্য কলেজে নতুন করে আবেদন করতে চান, তারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন। তবে আবেদন করার আগে প্রথম ধাপের আবেদন বা ভর্তি বাতিল করতে হবে।
এ জন্য আগামী ১ অক্টোবর বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কলেজ শাখায় আবেদন করতে হবে। সঙ্গে শিক্ষার্থীর মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র নিতে হবে।
যারা আগে আবেদন করেননি, আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হননি, অথবা নির্বাচিত হয়েও নিশ্চায়ন করতে পারেননি—তারাও দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন। ভুল কোটা নির্ধারণের কারণে মনোনয়ন পেয়েও ভর্তি হতে না পারা শিক্ষার্থীরাও এ সুযোগ পাবেন।
সংশোধিত সূচি অনুযায়ী, দ্বিতীয় ধাপের নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ৫ অক্টোবর রাত ৮টায়। ফল প্রকাশের পর ৮ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নিশ্চায়নের সুযোগ থাকবে। এ সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
দ্বিতীয় ধাপে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের মধ্যে যাদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশন হবে, তাদের ফল প্রকাশ করা হবে ৯ অক্টোবর রাত ৮টায়। এরপর ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত চলবে চূড়ান্ত ভর্তি কার্যক্রম।
প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তাদের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে কলেজের পছন্দক্রম নির্বাচন বা সম্পাদনা করতে হবে।
দ্বিতীয় ধাপে আবেদনকারীদের কলেজের বিদ্যমান আসনসংখ্যা বিবেচনায় পছন্দক্রমে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ রাখতে হবে। কোটার ক্ষেত্রে নিজের যোগ্যতা যাচাই করে আবেদন করতে হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, বিপুলসংখ্যক শিক্ষার্থী নির্ধারিত সময়ে নিশ্চায়ন ও ভর্তি সম্পন্ন না করায় সৃষ্ট জটিলতা নিরসনে দ্বিতীয় ধাপের ভর্তি কার্যক্রমের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :