আবরার ফাহাদ হত্যার ৭ বছর, চূড়ান্ত রায়ের অপেক্ষায় পরিবার


সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২৬, ৪:২১ অপরাহ্ণ ৯৩
আবরার ফাহাদ হত্যার ৭ বছর, চূড়ান্ত রায়ের অপেক্ষায় পরিবার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার সাত বছর পূর্ণ হলো। দীর্ঘ এই সময়েও মামলার চূড়ান্ত বিচারিক প্রক্রিয়া শেষ হয়নি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে মামলাটি।

২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় করা মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার আদালত ২০ আসামিকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে ২০২৫ সালের ১৬ মার্চ হাইকোর্টও ওই সাজা বহাল রাখেন।

তবে হাইকোর্টের রায়ের পর কয়েকজন আসামি আপিল বিভাগে আবেদন করায় এখনো চূড়ান্ত বিচারিক প্রক্রিয়া শেষ হয়নি। ফলে সাজা কার্যকর নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজ বলেন, হাইকোর্টের রায়ের পরও তাদের অপেক্ষা শেষ হয়নি। বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও তারা শুধু মামলা সিরিয়াল অনুযায়ী এগোনোর কথা শুনছেন। এখন তাদের অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই বলেও জানান তিনি।

আবরারের বাবা মো. বরকত উল্লাহ বলেন, রায় কার্যকর না হওয়ায় তিনি হতাশ। দ্রুত বিচারিক প্রক্রিয়া শেষ করে সাজা কার্যকরের জন্য সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১