মহালয়ার মধ্য দিয়ে শুরু দেবীপক্ষ


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২৬, ১:০৬ পূর্বাহ্ণ ৮৬
মহালয়ার মধ্য দিয়ে শুরু দেবীপক্ষ

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা শুরু হচ্ছে মহালয়ার মধ্য দিয়ে। ভোরে চণ্ডীপাঠ, তর্পণ ও বিশেষ পূজার মাধ্যমে দেবীপক্ষের সূচনা হবে।

মহালয়া উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলসহ বিভিন্ন মন্দিরে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণ করবেন সনাতন ধর্মাবলম্বীরা।

পুরাণ অনুসারে, মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার আগমনী বার্তা ছড়িয়ে পড়ে। মহিষাসুরের বিরুদ্ধে দেবীর বিজয়ের কাহিনি চণ্ডীপাঠের মাধ্যমে স্মরণ করা হয়। মহালয়া দুর্গাপূজার অন্যতম গুরুত্বপূর্ণ আচার।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধরের তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। পূজাকে ঘিরে মণ্ডপ নির্মাণ, প্রতিমা সাজানো, আলোকসজ্জা ও নিরাপত্তাব্যবস্থার প্রস্তুতি চলছে।

আগামী ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে মূল দুর্গোৎসব শুরু হবে। ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসব।

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১