চুয়াডাঙ্গায় দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ ৬০
চুয়াডাঙ্গায় দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে র‍্যালি, সরঞ্জাম প্রদর্শন, অগ্নিনির্বাপণ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে র‍্যালি বের হয়ে শহরের কোর্টমোড় ঘুরে একই স্থানে শেষ হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর কৌশল, অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার এবং ভূমিকম্পের সময় উদ্ধার কার্যক্রমের ওপর মহড়া প্রদর্শন করেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম তারিক-উজ-জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।

তিনি বলেন, দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও জনসচেতনতা জরুরি। পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে। শিশু, নারী, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়ার পাশাপাশি উদ্ধার ও প্রাথমিক চিকিৎসায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় বাড়াতে হবে।

অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান, জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মণ্ডল, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১