ব্রাহ্মণবাড়িয়ায় ই.য়া.বা ও কার্তুজসহ যুবক গ্রে.প্তা.র


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ ৮৩
ব্রাহ্মণবাড়িয়ায় ই.য়া.বা ও কার্তুজসহ যুবক গ্রে.প্তা.র

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের টি-এ রোড এলাকায় পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা ও ১২-বোরের একটি পুরোনো রাবার কার্তুজসহ সুমন শীল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হোটেল মিড নাইটের গলির মুখ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সুমন শহরের কাজীপাড়া বণিকপাড়া এলাকার বিজয় শীলের ছেলে।

পুলিশ জানায়, রাতের দায়িত্ব পালনের সময় সদর মডেল থানার উপপরিদর্শক মো. সাইদুর রহমানের নেতৃত্বে একটি দল সুমনকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করে। এ সময় তাঁর কাছ থেকে ইয়াবা ও কার্তুজ উদ্ধার করা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, দুটি মামলায় সুমনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগেও তাঁর বিরুদ্ধে মাদকের একটি মামলা রয়েছে। রোববার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১