চুয়াডাঙ্গা সীমান্তে ৪ স্বর্ণের বারসহ আটক ১


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২৬, ২:১২ অপরাহ্ণ ৯৯
চুয়াডাঙ্গা সীমান্তে ৪ স্বর্ণের বারসহ আটক ১

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে চারটি স্বর্ণের বারসহ মো. সেলিম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার যাত্রী ছাউনি থেকে তাঁকে আটক করা হয়।

আটক সেলিম জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের সরদারপাড়ার মো. বাবর আলীর ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির গয়েশপুর বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে সেলিমকে আটক করে। পরে তল্লাশি করে তাঁর কাছ থেকে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বারগুলোর প্রাথমিক ওজন প্রায় ৫০০ দশমিক ৭৬ গ্রাম। এ সময় একটি ব্যাটারিচালিত অটোভ্যানও জব্দ করা হয়।

মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আটক ব্যক্তিকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১