আবুধাবি টেস্টে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস


লাখোকণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ ৮১
আবুধাবি টেস্টে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস

আবুধাবি টেস্টে ব্যাট ও গ্লাভসে দারুণ কীর্তি গড়েছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। এক ম্যাচে দুই ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান ও উইকেটকিপার হিসেবে ৯টি ডিসমিসাল করে টেস্ট ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) টেস্টের পঞ্চম দিনে ইবাদত হোসেনের বলে ইকরাম আলীখিলের ক্যাচ নিয়ে নবম ডিসমিসাল পূর্ণ করেন লিটন। এর আগে প্রথম ইনিংসে ৫৩ ও দ্বিতীয় ইনিংসে ১০২ রান করেন তিনি।

এর মাধ্যমে ১৯৬৬ সালে দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসের গড়া ৮ ডিসমিসালের রেকর্ড ছাড়িয়ে যান লিটন। এখন এক টেস্টে সর্বোচ্চ ১১ ডিসমিসালের বিশ্বরেকর্ড নিজের করে নিতে তাঁর প্রয়োজন আরও তিনটি ডিসমিসাল। এই রেকর্ডের মালিক ইংল্যান্ডের জ্যাক রাসেল, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও ভারতের ঋষভ পন্ত।

বাংলাদেশের হয়ে এক টেস্টে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডও এখন লিটনের। এর আগে ২০০৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৭টি ডিসমিসাল করেছিলেন খালেদ মাসুদ পাইলট।

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১