লালমনিরহাটে কথিত জাল নোটসহ গ্রেপ্তার ২


মো. আব্দুর রাজ্জাক, লালমনিরহাট প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২৬, ৯:০১ অপরাহ্ণ ১০২
লালমনিরহাটে কথিত জাল নোটসহ গ্রেপ্তার ২

লালমনিরহাটে কথিত জাল নোটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে পৌরসভার মিশন মোড় এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জাল নোট সরবরাহের অভিযোগে অপরজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর (মধ্যচর) এলাকার শেখ ফরিদের ছেলে মো. জুলফিকার আলী (২৭) এবং কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের উত্তর নবাবগঞ্জ এলাকার মো. নূর আলম (৩৮)।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট থানা পুলিশের একটি দল মিশন মোড় এলাকার ওই হোটেলে অভিযান চালায়। এ সময় জুলফিকার আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তার সঙ্গে থাকা দুটি খাকি খাম তল্লাশি করে ৫০০ টাকা মূল্যমানের ৭০টি ও ২০০ টাকা মূল্যমানের ১৩০টি কথিত জাল নোট উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে একটি ভিভো ওয়াই৩০ মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুলফিকার আলী এসব নোটের সরবরাহকারী হিসেবে নূর আলমের নাম জানান। পরে অভিযান চালিয়ে তাকেও গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আরও দুই থেকে তিনজন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত থাকতে পারে বলে পুলিশের ধারণা। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় লালমনিরহাট থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫ক (খ) ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০