নওগাঁ পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুুতি কালে ৩ ডাকাত আটক


খোরশেদ আলম প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ ৩৭
নওগাঁ  পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুুতি কালে ৩ ডাকাত আটক

খোরশেদ আলম নওগাঁঃ

নওগাঁ সদর থানা এলাকায় ডাকাতি প্রস্তুতি কালে ৩ জন দূরদর্শ ডাকাত নওগাঁ সদর থানা পুলিশের হাতে আটক হয়েছে। নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর সরাসরি নির্দেশনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে, অভিযানে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় সরঞ্জাম/ অস্ত্র সহ তিনজন ডাকাত গ্রেফতার করতে সক্ষম হন।

আজ ২৩/১০/২০২৬ খ্রিঃ তারিখ রাত ০২.৩০ ঘটিকার সময় নওগাঁ সদর থানাধীন বক্তারপুর ইউনিয়নের অন্তর্গত নওগাঁ হতে বদলগাছী গামী পাকা রাস্তার উপর দারোগার ইটভাটা কাউয়াতলীর মোড় নামক স্থানে কয়েকজন ডাকাতির প্রস্তুতির জন্য সমাবেত হইলে জেলা পুলিশের একটি স্পেশাল টহল দল তিনজন ডাকাতকে গ্রেফতার করে এ সময় তাদের নিকট থেকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ডাকাতের সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতার করা আসামি হচ্ছে ০১। মোঃ মাসুদ(৩৫),পিতা- মৃত লুৎফর রহমান, সাং-আনন্দনগর, ০২। মোঃ হাসান (৩২), পিতা- মোঃ ভুট্টু কসাই, সাং-উকিলপাড়া এবং ০৩। মোঃ সজীব দেওয়ান(২৮), পিতা-মৃত সামাদ দেওয়ান, সাং- আনন্দনগর, সর্ব থানা ও জেলা- নওগাঁগনকে তাদের নিকট হতে প্রাপ্ত ডাকাতির কাজে ব্যবহারের জন্য আলামত চাইনিজ কুড়াল, রশি, হাসুয়া, বাস, লোহার পাইপ সহ গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় বেশ কিছু মামলা রয়েছে। তিনজনই কুখ্যাত চোর /ডাকাত হিসেবে পরিচিত, এবং বৈদ্যুতিক লাইন, মিটার এবং তারকাটায় যথেষ্ট পারদর্শী। গ্রেফতারকালে কয়েকজন আসামী কৌশলে পালিয়ে যায়। ধৃত আসামীদের নিকট হতে পলাতক ও অজ্ঞাতনামা আসামীদের নাম ঠিকানা সংগ্রহ পূর্বক তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজুর ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১