শ্রীমঙ্গলে হাসিবের ওপর হা ম লা: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা


মৌলভীবাজার প্রতিনিধি প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ ১৩৯
শ্রীমঙ্গলে হাসিবের ওপর হা ম লা: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলাটি দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে দিয়ে অটোরিকশায় যাওয়ার সময় হাসিব আল ইসলামের পথরোধ করা হয়। এ সময় হাবিবুর রহমানের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, হামলাকারীরা হাসিবকে ‘জুলাই জঙ্গি’ বলে গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে লোহার রড ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে অটোরিকশায় বসে থাকা হাসিবকে লক্ষ্য করে এক ব্যক্তিকে ‘জুলাই জঙ্গি’ বলে চিৎকার করতে এবং দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালাতে দেখা যায়।

মামলার প্রধান আসামি হাবিবুর রহমান হাবিবের বয়স ২৬ বছর। তিনি শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর মঙ্গলবার রাতেই মামলাটি রেকর্ড করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

মামলা দায়েরের সময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশের নেতৃত্বে একটি প্রতিনিধি দল থানায় উপস্থিত ছিল। প্রতিনিধি দলে মৌলভীবাজার জেলা এনসিপির আহ্বায়ক খালেদ হাসান, শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক দেওয়ান কয়েস আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক ইয়াসিন তালুকদারও ছিলেন।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০