জনসেবার প্রত্যয় নিয়ে ইউপি সদস্য পদে লড়তে চান দেলওয়ার হুসাঈন


প্রতিনিধি প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ ১৪০
জনসেবার প্রত্যয় নিয়ে ইউপি সদস্য পদে লড়তে চান দেলওয়ার হুসাঈন

জালালুর রহমান, জুড়ী : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের ২নং (বড়ধামাই) ওয়ার্ডে ইউপি সদস্য পদপ্রার্থী সমাজসেবক দেলওয়ার হুসাঈনের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় তিরাশী বাড়ির উদ্যোগে আয়োজিত এ জনসভায় এলাকার প্রবীণ মুরব্বি হাজী আলা উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ইউপি সদস্য পদপ্রার্থী দেলওয়ার হুসাঈন।

 

সভায় বক্তব্য দেন শিক্ষক তাজুর রহমান (তাজ), অপূর্ব সাইফ, নয়াবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কাজল আহমদ, বাবুল মিয়া, লকুছ মিয়া, ইসমাইল আলী, বিএনপি নেতা জালাল উদ্দীন, সমাজসেবক সাঈফ উদ্দিন আহমদ, ডা. ফখর উদ্দিন আহমদ, গেন্দু মিয়া, আলা উদ্দিন, তৈমুছ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, দেলওয়ার হুসাঈন অতীতের মতো এবারও নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করায় এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

 

তিনি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি রক্ষা, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত ব্যক্তিদের জনপ্রতিনিধি হিসেবে এগিয়ে আসা প্রয়োজন। এ ক্ষেত্রে দেলওয়ার হুসাঈনকে নিয়ে তারা আশাবাদী।

জনসভায় তরুণ, যুবক, প্রবীণ মুরব্বি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

জনসভায় দেলওয়ার হুসাঈন বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি নির্বাচনী মাঠে এগিয়ে যেতে চান। নির্বাচিত হলে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে ওয়ার্ডবাসীর কল্যাণে কাজ করা, এলাকার উন্নয়ন ত্বরান্বিত করা এবং একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজেকে নিয়োজিত রাখবেন।

 

এ জন্য তিনি এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেন। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নির্বাচনী মাঠে এগিয়ে চলা দেলওয়ার হুসাঈন জনসেবার মাধ্যমে ওয়ার্ডবাসীর প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০