
মহসিন খান বুলবুল, সাভার: গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরের আমতলার আমিন মার্কেটের দ্বোতলায় এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি এস এম সবুজ আহমেদসহ অন্যান্য মিডিয়ার সাংবাদিকদের ব্যাক্তিগত অফিস উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি এই অফিস উদ্বোধন করেন।
সকালে সাংবাদিকরা ফুল দিয়ে বরন করে নেওয়ার পরে ফিতা কেটে তিনি আনুষ্ঠানিক ভাবে অফিসে প্রবেশ করে স্থানীয় সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন।
এসময় তিনি বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পণ৷ তারা লেখনীর মাধ্যমে সমাজ তথা দেশের সকল অসঙ্গতি তুলে ধরবে। সাভারে সকল সাংবাদিক স্বাধীনভাবে সাংবাদিকতা করছেন। তারা সুন্দর সাভার গড়তে অগ্রণী ভূমিকা পালন করছেন।
তিনি আরও বলেন, আমরা চাই সকল সাংবাদিকগণ সঠিক তথ্য উপস্থাপন করে সমাজের অসঙ্গতি তুলে ধরবেন। কোনভাবেই ভূল তথ্য উপস্থাপন কারো কাম্য নয়। কারন সাংবাদিকদের তথ্যের ওপর অনেক কিছুই নির্ভর করে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজকের বসুন্ধরার সাভার উপজেলা প্রতনিধি আব্দুস ছালাম রুবেল,৷ জনবানীর সাভার উপজেলা প্রতিনিধি মবিনুর রহমান রবিনসহ স্থানীয় সাংবাদিক, সরকারি কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :