পঞ্চগড়ে শিমের ভালো ফলনে কৃষকের মুখে হাসি


মো. তোতা মিয়া, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২১ অপরাহ্ণ ১২২
পঞ্চগড়ে শিমের ভালো ফলনে কৃষকের মুখে হাসি

উত্তরের জেলা পঞ্চগড়ে আগাম শীতকালীন সবজি শিমের ভালো ফলন হয়েছে। মাঠে শিমের গাছে গাছে ফুল ও ফলন দেখে আশাবাদী কৃষকেরা। স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার উৎপাদিত সবজি দেশের বিভিন্ন এলাকায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। তবে এখনো পুরোদমে শিম তোলা শুরু হয়নি।

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শিশিরভেজা সকালে মাচায় মাচায় শিমের ফুল ফুটেছে। কৃষকেরা আগাম জাতের সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন।

পঞ্চগড়ের হাড়িভাসা ইউনিয়নের শিমচাষি হায়দার আলী জানান, তিনি প্রতিবছর শিম চাষ করেন। এবারও দুই বিঘা জমিতে শিমের আবাদ করেছেন। ফলন ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার লাভের আশা করছেন তিনি।

হায়দার আলী বলেন, প্রতি বিঘা জমিতে শিম চাষে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ হয়। ফলন ভালো হলে বিঘাপ্রতি এক লাখ টাকার বেশি শিম বিক্রি করা সম্ভব। তবে কৃষি বিভাগের সহযোগিতা পেলে আরও ভালো ফলন করা যেত বলে মনে করেন তিনি।

শিমের পাশাপাশি টমেটো, করলা, পটোল, কাঁচামরিচ, ফুলকপি, ঢেঁড়স, বাঁধাকপি, শালগম ও মুলাসহ বিভিন্ন ধরনের সবজিও চাষ করেন হায়দার আলী।

শীতকালীন সবজির মৌসুম সামনে রেখে পঞ্চগড়ের কৃষকেরা আগাম আবাদে ব্যস্ত। ফলন ও বাজারদর অনুকূলে থাকলে এ মৌসুমে ভালো আয় হবে বলে আশা করছেন তাঁরা।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০