কর্ণফুলীতে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ


নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ
কর্ণফুলীতে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে প্রায় ৩১২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্ট গার্ড

সোমবার (২০ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা, নৌবাহিনী এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকায় সি হার্ট ফ্যাক্টরিতে যৌথ অভিযান চালানো হয়। এ সময় কারখানাটি থেকে প্রায় ৩২ লাখ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৩১২ কোটি টাকা।

নারায়ণগঞ্জে এনার্জি ড্রিংক জব্দ, আটক ১

অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা জালগুলো ধ্বংস করা হয়। কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১