
মৌলভীবাজার জেলা প্রতিনিধি ::মৌলভীবাজারের কুলাউড়ার পৌরশহরসহ বিভিন্ন বাজারে সরকারি নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে। কয়েক গুণ অতিরিক্ত দামে স্ট্যাম্প বিক্রি করছে এক শ্রেণির অসাধু ভেন্ডার ও দোকানদার।
এতে জমি রেজিস্ট্রি, হলফনামা ও প্রয়োজনীয় আইনি কাজে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সরেজমিনে গত ১ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত এক সপ্তাহের অনুসন্ধানে , কুলাউড়া পৌরসভার বিভিন্ন স্ট্যাস্প ভেন্ডারের দোকান ও সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন এলাকা ঘুরে দেখা গেছে। ৫ টাকা মূল্যের রেভিনিউ স্ট্যাম্প ১০-১৫ টাকায় এবং ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি করা হচ্ছে।আরো পড়ুন…
এমনকি ৩০০ টাকার স্ট্যাম্পের দাম রাখা হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। বিক্রেতারা স্ট্যাম্পের কৃত্রিম সংকট দেখিয়ে এই অতিরিক্ত টাকা আদায় করছেন।
ভুক্তভোগী এক সেবাগ্রহীতা জানান, “জরুরি প্রয়োজনে ১০০ টাকার একটি স্ট্যাম্প কিনতে আমাকে ১৮০ টাকা দিতে হয়েছে। ৩০০ টাকার স্ট্যাম্প ৩৮০ টাকা দিয়ে কিনতে হচ্ছে ।
কোনো দোকানেই নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না। রশিদ চাইলে তারা স্ট্যাম্প দিতে অস্বীকার করেন।” স্ট্যাম্প বিক্রি করবে না বলে জানায়।অনুসন্ধানে জানা যায়, অধিকাংশ দোকানে বৈধ লাইসেন্স ছাড়াই স্ট্যাম্প বিক্রি হচ্ছে। মূলত একটি শক্তিশালী সিন্ডিকেট স্ট্যাম্প মজুত করে এই কৃত্রিম সংকট তৈরি করে রেখেছে।
আপনার মতামত লিখুন :