
গরুটির মালিক মাসুদ মিয়া। তাঁর বাড়ি উপজেলার সাগরদিঘী পাড় এলাকায়। স্থানীয়দের ভাষ্য, ‘নাসীরুদ্দিন পাটওয়ারী’ নামের গরু বাজারে এসেছে—এ খবর ছড়িয়ে পড়তেই অনেকে একনজর দেখতে বাজারে আসেন। কেউ ছবি তুলেছেন, কেউ আবার গরুর দাম জানতে ভিড় করেছেন।
গরুর মালিক মাসুদ মিয়া বলেন, “গরুটি বড়ই চঞ্চল। তাই মজার ছলে এমন নাম রেখেছি। আলোচনায় থাকা একটি নাম ব্যবহার করলে গরুটি ভাইরাল হবে এবং বেশি দামে বিক্রি করা সম্ভব হবে বলেও ভেবেছিলাম।”
তিনি জানান, গরুটির লাইভ ওয়েট প্রায় ১০ মণ। এর দাম চাওয়া হয়েছে ৩ লাখ ৮০ হাজার টাকা। তবে বাজারে সর্বোচ্চ ৩ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত দাম উঠলেও তা বিক্রি করেননি।মাসুদ মিয়া বলেন, “৩ লাখ ৫০ হাজার টাকা হলে গরুটি বিক্রি করে দেব। আজকে যে দাম উঠেছে, তাতে ছাড়তে পারিনি।”
ব্রাহ্মণবাড়িয়ার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :