
রফিকুল আলম বকুল, মেহেরপুর: জাগো মেহেরপুর এর আয়োজনে এবং বিশ্বাস পরিবার, আশ্রয় নারী উন্নয়ন সংস্থা, সচিন্দ্রনাথ ফাউন্ডেশন ও বিভিন্ন মানুষের সহযোগিতায় ভ্যান চালকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার সকালে গাংনী উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠান। জাগো মেহেরপুরের আহবায়ক সিরাজুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ( গাংনী ) আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ এ এস এম নাজমুল হক সাগর, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আহমেদ আলী, গাংনী সরকারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল ইসলাম জাগো মেহেরপুরের সদস্য সচিব শোয়েব রহমান ও গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দিন শাওন।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তিদের সহযোগিতায় ২৫০ জন ভ্যান চালকদের মধ্যে শীতবস্ত্র হিসেবে চাদর বিতরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :