গাংনীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


প্রতিনিধি প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:১৪ অপরাহ্ণ
গাংনীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রফিকুল আলম বকুল মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা উৎযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে সভায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,সহকারী কমিশনার ( ভুমি ) নাদির হোসেন শামীম, থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, বিশিষ্ট কথাসাহিত্যিক রফিকুর রশীদ রিজভী , গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা বীর মুক্তিযোদ্ধা মুনতাজ আলী মাস্টার,আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম মাস্টার,জাপা নেতা আব্দুল হালিম, ইটভাটা মালিক সমিতির উপজেলা সভাপতি হাজী এনামুল হক ও সাংবাদিক রফিকুল আলম বকুল সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অনুষ্ঠানে আন্তজার্তিক মাতৃভাষা দিবস ২০২৪ পালনের জন্য বিভিন্ন উপকমিটি ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। সভায় আন্তজার্তিক মাতৃভাষা দিবস যথাযথভাবে পালনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহীত হয়।