
নিহত হাওয়া বেগম চুয়াডাঙ্গার দর্শনা মদনা এলাকার আব্দুল মজিদের স্ত্রী। তিনি আলুকদিয়ার আকন্দবাড়িয়ায় মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভ্যান থেকে নেমে হাওয়া বেগম আলুকদিয়া বাজারে সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি পিকআপ তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা পিকআপটি ধাওয়া করে আটক করেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটি জব্দ করে এবং চালক সুহান আলী (২২)কে আটক করে। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া এলাকার লোকমান মোল্লার ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ রহমান জানান, চালককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :