চুয়াডাঙ্গায় সিজারের চার দিন পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪১ অপরাহ্ণ ২৭
চুয়াডাঙ্গায় সিজারের চার দিন পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা

চুয়াডাঙ্গার জীবননগরে সিজারের চার দিন পর এক প্রসূতির মৃত্যুর অভিযোগের পর নিউ সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে ক্লিনিকটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ক্লিনিক কর্তৃপক্ষের কাছে প্রতিষ্ঠান পরিচালনার বৈধ কাগজপত্র ও লাইসেন্স দেখতে চাওয়া হয়। তবে সংশ্লিষ্টরা কোনো অনুমোদিত কাগজপত্র দেখাতে পারেননি বলে উপজেলা প্রশাসন জানিয়েছে। পরে প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয় এবং জরিমানার অর্থ আদায় করা হয়।

এর আগে সিজারের চার দিন পর ওই প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিকটির চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ ওঠে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বা চিকিৎসায় কোনো গাফিলতি ছিল কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের বিষয়।

অভিযানে জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা এবং জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি বলেন, জীবননগর উপজেলায় অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০