রোজাদারকে ইফতার করানো ইসলামেরই নির্দেশ : শামীম আহমেদ


প্রতিনিধি প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ
রোজাদারকে ইফতার করানো ইসলামেরই নির্দেশ : শামীম আহমেদ

এম এ জলিল আকন্দ শশী, জামালপুর: পবিত্র রমজানকে ঘীরে পৌরবাসীর জন্য ইফতার নিয়ে আমরা শেষ রোজা পর্যন্ত হাজির থাকব ইনশাআল্লাহ। একজন রোজাদারকে ইফতার করানো এটি ইসলামের বিধান। সোমবার বিকালে শহরের তামালতলা মোড় থেকে বকুলতলা মোড় পর্যন্ত মহাসড়কের দুই পাশে থাকা দোকানদার, পথচারী ও রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করার সময় জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদ উপরিক্ত কথাগুলো বলেন।

এসময় শামীম আহমেদ নিজ হাতে ইফতার সামগ্রী তুলে দেন এবং রোজাদারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ইফতার বিতরণ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত থেকে সহযোগিতা করেন।

শামীম আহমেদ আরো বলেন, পবিত্র রমজান মাস মানবতার সেবা ও সহমর্মিতা প্রকাশের মাস। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে ইফতার ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়ে ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হয়। তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। ইফতার বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণকারী স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং রমজানের পবিত্রতায় এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় বলে মন্তব্য করেন।

রোজায় সুস্থ থাকতে ইফতারে কী খাবেন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০