
শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে ‘অদম্য জুলাই’ শিরোনামে এ কর্মসূচির আয়োজন করা হয়। শহরের সঙ্গীতা মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আসিফ চত্বরে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মো. মেহেদী হাসানের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি মো. নুরুন্নবীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাতক্ষীরা শহর সভাপতি আল মামুন, অ্যাডভোকেট আবু তালেব ও আব্দুল গফুর। এ ছাড়া জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী ইমরান হোসেন ইমু ও নাজমুল হোসেন রনি উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, গণভোটের রায়ের যথাযথ বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ কার্যকর এবং জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের নিরপেক্ষ, সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করা সময়ের দাবি। তাঁরা ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন শহর ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা। তাঁদের মধ্যে ছিলেন অফিস সম্পাদক আরিফ বিল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ আনিসুর রহমান, মিডিয়া ও তথ্য সম্পাদক মো. মাসুদ রানা, মানবসম্পদ ও গবেষণা সম্পাদক ইমরান হোসেন আফজাল, সমাজসেবা ও ফাউন্ডেশন সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম, দাওয়াহ ও মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মো. শাহনেওয়াজ, তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক মো. ওয়ালীউল্লাহ, প্রকাশনা ও স্কুল কার্যক্রম সম্পাদক মো. মাসুদুজ্জামান, ছাত্রঅধিকার সম্পাদক মো. রফিকুল ইসলাম, আইন ও আন্তর্জাতিক সম্পাদক মো. আকবর হোসেন, ক্রীড়া সম্পাদক মো. হাসানুল বান্নাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাকর্মী।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারীরা জুলাই আন্দোলনে নিহতদের স্মরণ করেন এবং তাঁদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :