
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধীন রাজেশপুর বিওপির সদস্যরা পরশুরাম উপজেলার রাজেশপুর সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্র জানায়, অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ ও মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতেও বিজিবি কাজ করছে।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :