বান্দরবানে পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের ম.র.দে.হ উদ্ধার


মো. তুহিন হোসাইন, বান্দরবান প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ ২৭
বান্দরবানে পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের ম.র.দে.হ উদ্ধার

বান্দরবানে রুমা উপজেলার কেওক্রাডং সড়কের বগালেক ভিউ পয়েন্টসংলগ্ন পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত দুজন হলেন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বড় মানিকা এলাকার বাসিন্দা মো. জামির উদ্দিন (৩২) এবং ঢাকার লালবাগের পোস্তা টিএসও এলাকার বাসিন্দা রোকাইয়া আক্তার (৩০)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১১টার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ২৯ জুলাই রাতে ছয়টি মোটরসাইকেলে ১০ জনের একটি পর্যটক দল ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে রওনা হয়। বৃহস্পতিবার দুপুরে তারা বগালেক এলাকায় পৌঁছে একটি কটেজে ওঠেন। বিকেল সাড়ে ৫টার দিকে সবাই বগালেক ভিউ পয়েন্টে ঘুরতে যান। ছবি তোলা শেষে আটজন ফিরে এলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার গাইডের নিষেধাজ্ঞা অমান্য করে একটি মোটরসাইকেলে ভিউ পয়েন্ট অতিক্রম করে সামনে চলে যান।

সন্ধ্যা ৬টার দিকে সঙ্গে থাকা গাইড বিষয়টি বগালেক আর্মি ক্যাম্পে জানান। পরে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে অভিযান চালিয়ে রাত ১১টার দিকে ভিউ পয়েন্টসংলগ্ন পাহাড়ি খাদ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ