
জানা যায়, আজ উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন স্থানে সরকারি নিয়োগকৃত ডিলার মালিকরা সঠিক ওজন ও নির্ধারিত মূল্যে টিসিবির পণ্য বিক্রি করেছে। গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল তাৎক্ষণিক তমরুদ্দি ইউনিয়নের বেকের বাজারের সাইফ এন্টারপ্রাইজে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ডিলার সাইফ এন্টারপ্রাইজ টিসিবির বিভিন্ন পণ্যের নির্ধারিত ওজনের চেয়ে মাপে কম দেওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করেন।
এবিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল ইকবাল বলেন, টিসিবির পণ্য ওজনে কম দিয়ে বিক্রি করার বিষয়টি গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে তাৎক্ষণিকভাবে বেকের বাজারের সাইফ এন্টারপ্রাইজে মোবাইল কোর্ট পরিচালনা করি। এসময় ঘটনার সত্যতা পাওয়ায় ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করি।
আপনার মতামত লিখুন :