দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি হলেন এড.মুহাম্মদ আব্দুল নূর ভূঁইয়া বাবলু।


প্রতিনিধি প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২৪, ৫:১৮ অপরাহ্ণ
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি হলেন এড.মুহাম্মদ আব্দুল নূর ভূঁইয়া বাবলু।

লাখোকণ্ঠ প্রতিবেদক : দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেলেন বিশিষ্ট আইনজীবী ও সংগঠক এড.মুহাম্মদ আব্দুল নূর ভূঁইয়া বাবলু।

তিনি দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২ ঢাকা বিভাগের দায়িত্ব পালন করবেন। এই বিভাগে ঢাকা , গাজীপুর ফরিদপুর সহ গুরুত্বপূর্ণ ১২টি জেলা রয়েছে।

এড. বাবলু ১৯৮৮ সাল থেকে আইন পেশার সাথে জড়িত। তিনি ঢাকা আইনজীবী সমিতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, লক্ষ্মীপুর জেলা সমিতি, ঢাকার জীবন সদস্য ও জেলা সমিতির সাবেক আইন বিষয়ক সম্পাদক ছিলেন।

তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর পৌরসভার অবস্থিত।

তাঁর সহধর্মিণী ও আইন পেশার সাথে জড়িত রয়েছেন।

 

 

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০