
মঙ্গলবার (১২ মে) তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজিবি জানায়, সকালে তিস্তা ব্যাটালিয়নের ধরলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৭৩/১৫-এস সংলগ্ন শূন্য লাইনের কাছে কয়েকজন নারী ঘাস কাটাকে কেন্দ্র করে স্থানীয় বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মধ্যে বাক্বিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১৫৬ ব্যাটালিয়নের নালংগিবাড়ী ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
খবর পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজিবির সদস্যরা পেশাদারত্ব ও ধৈর্যের সঙ্গে উভয় পক্ষের স্থানীয় বাসিন্দাদের শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির তাৎক্ষণিক ও দায়িত্বশীল পদক্ষেপের ফলে সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকার নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে দায়িত্ব পালন করে আসছে। স্থানীয় বাসিন্দারাও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবিকে সহযোগিতা করছেন।
আপনার মতামত লিখুন :