নওগাঁয় কিশোরীকে ধ.র্ষ.ণে.র অভিযোগে যুবক গ্রে.প্তা.র


খোরশেদ আলম, নওগাঁ: প্রকাশের সময় : ২৬ মে, ২০২৬, ৫:৪৩ অপরাহ্ণ
নওগাঁয় কিশোরীকে ধ.র্ষ.ণে.র অভিযোগে যুবক গ্রে.প্তা.র

নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ভুক্তভোগী কিশোরীর বাবার দায়ের করা মামলার প্রেক্ষিতে আজ মঙ্গলবার (২৬ মে) ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত গোবিন্দ পাহান উপজেলার শরীফপুর আদর্শ গ্রামের মৃত লালদো পাহানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ মে (মঙ্গলবার) দুপুরে ওই কিশোরীর বাবা-মা পার্শ্ববর্তী গ্রামে ধান কাটতে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী গোবিন্দ পাহান ঘরে ঢুকে কিশোরীকে ফুসলিয়ে ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে মা-বাবা বাড়িতে ফিরলে ভুক্তভোগী কিশোরী বিষয়টি তাদের জানায়। ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর, গত সোমবার (২৫ মে) রাতে কিশোরীর বাবা বাদী হয়ে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনাটি নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানতে পেরে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওমর ফারুককে দ্রুত আসামিকে আইনের আওতায় আনার নির্দেশ দেন। পুলিশ সুপারের নির্দেশনায় ওসির নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ ভোরে আসামি গোবিন্দ পাহানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক জানান, “ভিকটিমের বাবার অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা রুজু করে এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে ইতিমধ্যেই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর মেডিকেল পরীক্ষাসহ অন্যান্য আইনি কার্যক্রম চলমান রয়েছে।”

নওগাঁর  আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১