
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে পত্নীতলা ও মান্দা থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমানের নেতৃত্বে একটি দল উপজেলার মাটিন্দর ইউনিয়নের মাটিন্দর খ্রিস্টানপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মো. কাওসার আলী ওরফে সারোয়ার (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নওগাঁর পোরশা উপজেলার গণপতিপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর কাছ থেকে ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
অন্যদিকে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার গণেশপুর ইউনিয়নের মিরপুর হঠাৎপাড়া এলাকায় মো. পিন্টু (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার মালেক মণ্ডলের ছেলে। পুলিশ তাঁর কাছ থেকে ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে।
পুলিশ বলছে, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
নওগাঁর আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন
আপনার মতামত লিখুন :