নওগাঁয় বায়ুদূষণে দুই ভবন মালিকের জরিমানা


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ ৪৭
নওগাঁয় বায়ুদূষণে দুই ভবন মালিকের জরিমানা

নওগাঁয় বায়ুদূষণবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে নির্মাণাধীন দুটি ভবনের কর্তৃপক্ষকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নওগাঁ সদর উপজেলার উকিলপাড়া এলাকায় কাজীর মোড় থেকে ডিবি অফিস সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশনায় এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হোসাইনের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদ।

অভিযানে নির্মাণসামগ্রী—ইট ও বালি—সড়কের ওপর ফেলে রাখা, সেগুলো যথাযথভাবে ঢেকে না রাখা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়ে ভবন নির্মাণের কারণে দুটি নির্মাণাধীন ভবনের কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করা হয়। পরে উভয়কে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।

অভিযানকালে আশপাশের অন্যান্য নির্মাণাধীন ভবনের মালিকদের সতর্ক করা হয়। পাশাপাশি বায়ুদূষণ রোধে উপস্থিত জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। নিরাপত্তার দায়িত্বে ছিল নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০