
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হকের নেতৃত্বে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১ নম্বর পত্নীতলা ইউনিয়নের গোডাউনপাড়া এলাকায় অভিযান চালায়।
অভিযানে চকগোবিন্দ ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা মো. বাবুল হোসেন ওরফে বাবলু (৫৫)কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩০টি অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আপনার মতামত লিখুন :