নওগাঁর রানীনগরে ই.য়া.বা.সহ মা.দ.ক কারবারি গ্রেপ্তার


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ ৪৪
নওগাঁর রানীনগরে ই.য়া.বা.সহ মা.দ.ক কারবারি গ্রেপ্তার

নওগাঁর রানীনগরে মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ওবায়েদের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, এসআই রতন কুমার সরকারের নেতৃত্বে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে করজগ্রাম এলাকার সজীব চন্দ্র দেবনাথ (২০) নামে এক ব্যক্তিকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হোন্ডা ড্রিম ১১০ সিসি মোটরসাইকেল এবং একটি সিম্ফনি বিএল-১৩২ মডেলের বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় রানীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১