
অপরদিকে ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে তার ছেলে মুরসালিন বাদী হয়ে পোরশা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে অভিযোগের পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগে বলা হয়েছে ঘটনার দিন আব্দুর রশিদ পরিবারের লোকজন সহ সন্ত্রাসী বাহিনী ভাড়া করে বিভিন্ন দেশীয় অস্ত্র সহ নজরুলের বাড়িতে হাঙ্গামা করে এ সময় ২ লক্ষ টাকা, দেড় ভরি স্বর্ণ, ২০ মন ধান, ১০ মন চাউল, ৩০ মন সরিষা, ১ ব্যারেল জ্বালানি তেল ও সংসারে থাকা যাবতীয় মালামাল লুট করে নেয়ার পরে আগুন ধরিয়ে দেয়।
সরজমিনে গিয়ে জানা যায় ভুক্তভোগী পরিবারটি মিথ্যা মামলায় অন্তর্ভুক্ত সদস্যরা জামিন পেলেও তাদের ভয়ে আতঙ্কে থাকায় বাড়িতে প্রবেশ করার সাহস পাচ্ছে না অন্য লোকের বাড়ি সহ বিভিন্ন স্থানে দিনরাত্রি জাপন করছে। এ বিষয়ে মামলার বাদী আব্দুর রশিদ এর জামাতা শাকির এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান বিষয়টি পারিবারিক এবং জায়গা জমি সংক্রান্ত বিষয়ে দুই পক্ষের মধ্যে মারপিট এর ঘটনা ঘটে তারা আমার শ্বশুর সহ পরিবারের অনেকের উপর নির্মমভাবে মারপিট করে রক্তাক্ত জখম করায় ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।এবিষয়ে ওসি পোরসা মোঃজিয়াউর রহমান কে মুঠোফোনে জিজ্ঞেস করলে তিনি জানান, আমি অভিযোগ পেয়েছেছি তদন্ত সাপেক্ষে প্রয়জনীয় ব্যাবস্হা গ্রহন করা হবে।
আপনার মতামত লিখুন :