
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উপজেলার ১০ নম্বর নুরুল্যাবাদ ইউনিয়নের দক্ষিণ নুরুল্যাবাদ ঋষিপাড়া গ্রামের শ্রীমতী গায়ত্রী রানীর (৪৪) বসতবাড়ির পেছনে টিউবওয়েলের পাড়ে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে।
পরে সেখানে অভিযান চালিয়ে সুকুমার প্রাংকে আটক করা হয়। তিনি একই এলাকার মৃত নিপেন্দ্রনাথ প্রাংয়ের ছেলে।
পুলিশের দাবি, অভিযানের সময় ঘটনাস্থল থেকে ২৫০ লিটার ওয়াশ চোলাই মদ উদ্ধার করা হয়। পরে বিধি অনুযায়ী জব্দ তালিকা তৈরি করে মাদকগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মান্দা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :