নওগাঁ মেডিকেল কলেজে স্বাধীনতা দিবসের আলোচনা সভা


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
নওগাঁ মেডিকেল কলেজে স্বাধীনতা দিবসের আলোচনা সভা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নওগাঁ মেডিকেল কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় কলেজের সভাকক্ষে আয়োজিত এ সভা দুপুর পর্যন্ত চলে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো. যাহিদুল ইসলাম ধলু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মো. আবুবকর সিদ্দিক নান্নু, নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আক্তারুজ্জামান আলাল এবং বিএমএ নওগাঁ জেলা শাখার সভাপতি ডা. মো. ইসকেন্দার হোসেন। এছাড়া কলেজের শিক্ষক, চিকিৎসক ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নওগাঁয় জু.য়া.র আসরে অভিযান, আ.ট.ক ১০

বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, স্বাধীনতা বাঙালি জাতির গর্ব ও অর্জন। তিনি নওগাঁ মেডিকেল কলেজের অবকাঠামো ও সুযোগ–সুবিধা উন্নয়নে কাজ করার আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ডা. মুক্তার হোসেন কলেজের সার্বিক অবস্থা তুলে ধরেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০