নওগাঁ শ্রেষ্ঠ ওসি মান্দা থানার খোরশেদ আলম


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ণ ২৩১
নওগাঁ শ্রেষ্ঠ ওসি মান্দা থানার খোরশেদ আলম

নওগাঁ জেলার ১১ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) মধ্যে আবারও শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন মান্দা থানার ওসি মো. খোরশেদ আলম।

মঙ্গলবার (১১ আগস্ট) নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভায় বিভিন্ন সূচকে কাজের মূল্যায়নের ভিত্তিতে তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

সভায় জেলার মামলা নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক পুলিশি কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন থানার ওসিদের কাজের গুণগত মান ও কার্যক্রম মূল্যায়ন শেষে মান্দা থানার ওসি মো. খোরশেদ আলমের হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।

এ সময় জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বিভিন্ন থানার ওসি এবং জেলা পুলিশের বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সুপার মামলা তদন্তের গুণগত মান বৃদ্ধি, গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত তামিল এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণকে উন্নত সেবা দিতে কর্মকর্তাদের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান ও কৃতিত্বপূর্ণ কর্মসম্পাদনের স্বীকৃতি হিসেবে এ সময় বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী দেওয়া হয়।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০