নওগাঁ সীমান্তে কষ্টিপাথরের দুই প্রাচীন মূর্তি উদ্ধার


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
নওগাঁ সীমান্তে কষ্টিপাথরের দুই প্রাচীন মূর্তি উদ্ধার

নওগাঁর পত্নীতলা সীমান্ত এলাকা থেকে দুটি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের প্রাচীন মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

বুধবার (২৬ মার্চ) পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে মঙ্গলবার (২৫ মার্চ) রাতে আগ্রাদ্বিগুন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় রামচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে মূর্তিগুলো উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মূর্তিগুলো ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়।

নওগাঁয় নারী মা.দ.ক ব্যবসায়ীসহ আ.ট.ক ২

উদ্ধার হওয়া মূর্তির মধ্যে একটি বিষ্ণু মূর্তি ও অন্যটি পার্বত্য মূর্তি, যার একটি অংশ ভাঙা। দুটি মূর্তির মোট ওজন প্রায় ৫২ কেজি।

প্রাথমিকভাবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা ধারণা করছেন, মূর্তিগুলো ১১ থেকে ১২ শতকের প্রত্নতাত্ত্বিক নিদর্শন।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া মূর্তিগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকারি নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। সীমান্ত এলাকায় চোরাচালান ও অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০