নন্দীগ্রামে আন্দোলনে সক্রিয় ছাত্রদল নেতা আল আমিন


আব্দুল আহাদ, নন্দীগ্রাম (বগুড়া) প্রকাশের সময় : ১০ মে, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ
নন্দীগ্রামে আন্দোলনে সক্রিয় ছাত্রদল নেতা আল আমিন

বগুড়ার নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আল আমিনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তাঁকে আগামী দিনে উপজেলা ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে দেখতে চান স্থানীয় নেতাকর্মীদের অনেকে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির এক দফা দাবির আন্দোলন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল এবং রাজনৈতিক মামলার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছেন আল আমিন। বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য মোশাররফ হোসেনের নির্দেশনায় পরিচালিত কর্মসূচিগুলোতেও তাঁকে মাঠে সক্রিয় দেখা গেছে।

স্থানীয় নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে বিভিন্ন সময়ে চাপ ও হয়রানির মুখে পড়েন আল আমিন। নিরাপত্তাজনিত কারণে একপর্যায়ে তাঁকে ঘরবাড়ি ছেড়েও সংগঠনের কর্মসূচিতে সক্রিয় থাকতে হয়েছে।

বগুড়ায় ব্যাংকের সিন্দুক কেটে টাকা লুট! নেই নিরাপত্তা কর্মী

দলীয় নেতাকর্মীরা জানান, হরতাল, অবরোধ, গণমিছিল, অসহযোগ আন্দোলন ও ‘তারুণ্যের সমাবেশ’সহ বিভিন্ন কর্মসূচিতে তিনি সামনের সারিতে ছিলেন। ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী রাজনৈতিক কর্মসূচিতেও স্থানীয় পর্যায়ে তাঁর সক্রিয় উপস্থিতি ছিল।

স্থানীয় ছাত্রদল নেতাদের মতে, সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি কর্মীদের সমন্বয় ও মাঠের কর্মসূচি বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। ধারাবাহিক রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে নন্দীগ্রাম ছাত্রদল রাজনীতিতে তিনি পরিচিত মুখ হয়ে উঠেছেন।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, “ছাত্রদল একটি আদর্শভিত্তিক সংগঠন। যারা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সংগঠনের জন্য কাজ করছেন, তাঁদের যথাযথ মূল্যায়ন করা হবে।”

তিনি আরও বলেন, “আল আমিন দীর্ঘদিন ধরে ছাত্রদলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় রয়েছেন। সংগঠনের কর্মসূচি বাস্তবায়নে তিনি সবসময় সামনে থেকে কাজ করেছেন।”

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১