
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাঁথিয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ-সংলগ্ন সড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম মাহবুব মোর্শেদ জ্যোতির সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা শামসুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফজলুল বারি শান্টু, শাহজাহান আলী, বিএনপি নেতা আব্দুল ওহাব মানিক, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম বন্দে, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল রাসেল, সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও নজরুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি ও পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে সাঁথিয়ার বিভিন্ন সড়কে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :